Markazul Hidaya Sylhet. মারকাযুল হিদায়া সিলেট।

Markazul Hidaya Sylhet. মারকাযুল হিদায়া সিলেট।
District: Sylhet
Upazila: Sylhet City

সিলেট সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত মারকাযুল হিদায়া সিলেট একটি আধুনিক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা। ২০১৮ সালের ০৯ জানুয়ারি এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে, যার প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীকে আমল, আখলাক ও আফকারের সমন্বয়ে যোগ্যতাসম্পন্ন একজন আলেম, দ্বীনের দাঈ ও আদর্শ সুনাগরিক হিসেবে তৈরি করা। প্রতিষ্ঠানটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী, মুফতি নূরুযযামান সাঈদ এবং মাওলানা আবদুর রহমান কফিল

শিক্ষা ব্যবস্থা ও বিশেষ কর্মসূচি
মারকাযুল হিদায়া তাদের শিক্ষাব্যবস্থাকে স্বতন্ত্র করার জন্য কিছু মৌলিক বিষয়ে জোর দিয়েছে:

  • মাদানী নেসাব: প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীর কিতাবী যোগ্যতা তৈরির জন্য এই বিশেষ নেসাব চালু করা হয়েছে।
  • আরবী ভাষা বিভাগ: যারা বড় হয়ে গেছেন কিন্তু এখনো কিতাবী ইস্তিদাদ তৈরি হয়নি, তাদের জন্য এক বছরব্যাপী এই আরবী ভাষা প্রশিক্ষণ কোর্সটি খোলা হয়েছে।
  • বর্তমানে হিফযুল কুরআন বিভাগ, আরবী ভাষা বিভাগ এবং কিতাব বিভাগ (মিশকাত পর্যন্ত) চালু রয়েছে।

বর্তমানে মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী (মহাপরিচালক) এবং মুফতি নূরুযযামান সাঈদ (নির্বাহী পরিচালক)-এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রায় ১৩৬ জন ছাত্র এখানে পড়াশোনা করছে, যাদের ১০৫ জন আবাসিক। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এক ঝাঁক উস্তাযের তত্ত্বাবধানে নিয়মিত পাঠদান চলছে।

ভবিষ্যৎ সুদূরপ্রসারী পরিকল্পনা
মারকাযুল হিদায়া কেবল প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই থেমে নেই। প্রতিষ্ঠানটির রয়েছে বেশ কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা, যার মধ্যে উল্লেখযোগ্য:
১. শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত জেনারেল ও মাদরাসা শিক্ষার সমন্বয়ে ‘আল-হিদায়া একাডেমী’ চালুকরণ।
২. দাওরায়ে হাদীস পর্যন্ত কিতাব বিভাগ চালু করা।
৩. তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা এবং তাখাসসুস ফী উলূমিল হাদীস বিভাগ চালু করা।
৪. বাংলা সাহিত্য, সাংবাধিকতা, ইংরেজি ভাষা ও সাহিত্য এবং কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ যোগ করা। ৫. শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট ও জনকল্যাণমূলক কাজ।

প্রতিষ্ঠাতাবৃন্দ: মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী, মুফতি নূরুযযামান সাঈদ, মাওলানা আবদুর রহমান কফিল
বর্তমান মহাপরিচালক: মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী
বর্তমান নির্বাহী পরিচালক: মুফতি নূরুযযামান সাঈদ
বর্তমান শিক্ষাসচিব: মাওলানা আবদুর রহমান কফিল
মোট ছাত্র সংখ্যা: ১৩৬ জন
আবাসিক ছাত্র: ১০৫ জন

শিক্ষকবৃন্দ (প্রতিষ্ঠাকালীন): ১. মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী, ২. মাওলানা সফিউল্লাহ ফুআদ, ৩. মুফতি নূরুযযামান সাঈদ, ৪. মাওলানা আবদুর রহমান কফিল, ৫. মুফতি মুহাম্মাদ আবদুল্লাহ, ৬. হাফিজ মাওলানা হিলাল আহমদ

বিশেষ বিভাগ: আরবী ভাষা বিভাগ, মাদানী নেসাব, কিতাব বিভাগ (মিশকাত পর্যন্ত), হিফযুল কুরআন বিভাগ
ঠিকানা (Address/Location): Sourav-8, Dorjipara, Raynagar, Sylhet.
ফোন নম্বর: +৮৮০১৭২৫৪৭৮৯৪৮ (মহাপরিচালকের)
প্রতিষ্ঠাকাল (ইংরেজি): ০৯ জানুয়ারি, ২০১৮ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাকাল (হিজরী): ২১.০৪.১৪৩৯ হিজরী
অধিভুক্তি বোর্ড: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ।

এই প্রতিষ্ঠানটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ বোর্ডের অধীনে পরিচালিত হয়। এই আধুনিক উদ্যোগ সম্পর্কে আরও জানতে, মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানীর সাথে +৮৮০১৭২৫৪৭৮৯৪৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.